একটা দুটো তিনটে করে
বছর যাচ্ছে বেড়ে
বজ্রমুঠি শিথিল হচ্ছে,
যাচ্ছি কি তবে হেরে?
সন্ধ্যে হোলে শীত করে
আর মাঝরাতে পায় হিসি,
রঙ করলেও ফাঁকফোকরে
সাদা চুলের রাশি
ছেলেমেয়ে হচ্ছে বড়
থোড়াই কেয়ার ভাব
দেহের ত্বক দিচ্ছে জানান
বলিরেখার প্রভাব
প্রেয়সীরা ডাকছে বুড়ো
ইয়ার্কির ছলে
মেয়ের স্কুলের দিদিমণিও
পারলে কাকু বলে
প্রিয় কজন বন্ধু থাকলে
এই সন্ধিক্ষণে
হাতে পায়ে বাড়লেও
বয়স বাড়ে না মনে
হাসি ঠাট্টা গল্পে গানে
সময় কেটে যায়
চিন্তা থেকে সরিয়ে দেয়
ভবিষ্যতের ভয়
বিধাতার কাছে এখন
শুধুই প্রার্থনা
সব ইচ্ছে নাইবা পূরোক
যেন বন্ধু হারায় না.....
বছর যাচ্ছে বেড়ে
বজ্রমুঠি শিথিল হচ্ছে,
যাচ্ছি কি তবে হেরে?
সন্ধ্যে হোলে শীত করে
আর মাঝরাতে পায় হিসি,
রঙ করলেও ফাঁকফোকরে
সাদা চুলের রাশি
ছেলেমেয়ে হচ্ছে বড়
থোড়াই কেয়ার ভাব
দেহের ত্বক দিচ্ছে জানান
বলিরেখার প্রভাব
প্রেয়সীরা ডাকছে বুড়ো
ইয়ার্কির ছলে
মেয়ের স্কুলের দিদিমণিও
পারলে কাকু বলে
প্রিয় কজন বন্ধু থাকলে
এই সন্ধিক্ষণে
হাতে পায়ে বাড়লেও
বয়স বাড়ে না মনে
হাসি ঠাট্টা গল্পে গানে
সময় কেটে যায়
চিন্তা থেকে সরিয়ে দেয়
ভবিষ্যতের ভয়
বিধাতার কাছে এখন
শুধুই প্রার্থনা
সব ইচ্ছে নাইবা পূরোক
যেন বন্ধু হারায় না.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.